• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে স্কুলের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ, ছাত্রলীগকর্মী আটক (১)

Reporter Name / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পাকা সড়কে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পালানোর সময় স্থানীয় লোকজন এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রুহিয়া থানাধীন কর্ণফুলী ব্রাইট স্টার স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম মো. আরিফ হোসেন (২০)। তিনি ঘনি বিস্টপুর গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক আরিফ হোসেন ছাত্রলীগের কর্মী। পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে আটক করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca