• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

সাংবাদিক মোঃ শাহিন আহমেদের জন্মদিনে দৈনিক নয়া শ্রীমঙ্গল পরিবারের আন্তরিক শুভেচ্ছা

Reporter Name / ৫১ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আজ ২০ নভেম্বর, তরুণ সমাজসেবক, বিশিষ্ট কলম সৈনিক, লেখক ও সাংবাদিক মোঃ শাহিন আহমেদের শুভ জন্মদিন। তাঁর জন্মদিনে দৈনিক নয়া শ্রীমঙ্গল পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা।

মোঃ শাহিন আহমেদ বর্তমানে দৈনিক নয়া শ্রীমঙ্গল পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সাহিত্যচর্চা, সামাজিক কর্মকাণ্ড ও সংগঠক হিসেবে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন বিভিন্ন সৃজনশীল ও মানবিক উদ্যোগের সঙ্গে।

সাংবাদিকতা জীবনে তিনি অতীতে চা মজদুর, টাইমস ট্রিবিউন, দেশ টাইম, বার্তা বাজার, কমলগঞ্জ বার্তা ডটকম, দেশের বার্তা, সিটিজি পোস্ট ডটকমসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে সুনাম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি অনলাইন সম্পাদক হিসেবেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।

সাংবাদিকতার পাশাপাশি শাহিন আহমেদ যুক্ত ছিলেন জাগো ফাউন্ডেশন, ভিবিডি মৌলভীবাজার জেলা, শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি ও টাইগার স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনের সঙ্গে। সমাজের কল্যাণে কাজ করার পাশাপাশি গল্প ও কবিতা রচনার মধ্য দিয়ে সাহিত্যাঙ্গনেও রয়েছে তাঁর পদচারণা।

ইতোমধ্যে তিনি একজন লেখক, গুণী সংগঠক, সমাজসেবক ও তরুণ উদ্যোক্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। কর্মনিষ্ঠা, সৃজনশীলতা এবং মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার গুণ তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে।

সবসময় হাসিখুশি, সহজ-সরল ও বন্ধুবৎসল এই মানুষটির জন্ম ২০ নভেম্বর ১৯৯৬ সালে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার এক মধ্যবিত্ত পরিবারে। তাঁর বাবা সমাজে আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে সুপরিচিত। তাঁদের পরিবারের রয়েছে এলাকায় দীর্ঘদিনের সুনাম ও সম্মান।

জীবনের প্রতিটি ধাপে সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাক তাঁর পথচলা। সাংবাদিকতা, সাহিত্য, সমাজসেবা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তিনি আরও বহুদূর এগিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা।

জন্মদিনে দৈনিক নয়া শ্রীমঙ্গল পরিবারের পক্ষ থেকে মোঃ শাহিন আহমেদের প্রতি রইল অফুরন্ত শুভকামনা। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি এবং কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

শুভ জন্মদিন, মোঃ শাহিন আহমেদ।

শুভেচ্ছান্তে
দৈনিক নয়া শ্রীমঙ্গল পরিবার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca