• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ পাগলা মসজিদের দানের অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয় ইরানে হামলা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন না ভ্যান্স এনটিআরসিএর বিরুদ্ধে জাল সনদ দেওয়ার অভিযোগ, শিক্ষক নিয়োগে কমিটির পক্ষে সেলিম ভূঁইয়া চাঁদের কৃত্রিম মাটিতে ফলল আলু, মহাকাশে খাদ্য উৎপাদনে নতুন সম্ভাবনা পাকিস্তানে কমল পেট্রোলের দাম শীতের ছোঁয়ায় বদলে যাচ্ছে নোবিপ্রবি, ক্যাম্পাসজুড়ে অন্যরকম আমেজ রিয়াদ লক্ষ্য করে তিন ক্ষেপণাস্ত্র, ধ্বংসের দাবি সৌদির নাচোলে বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত আইসিজের রায়ে রোহিঙ্গাদের আশা, প্রত্যাবাসন এখনো অনিশ্চিত

সরকারি চাকরিজীবীদের বকেয়া পেনশন নিয়ে নতুন নির্দেশনা

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পেনশন ভাতা পরিশোধ প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করতে নতুন নির্দেশনা জারি করেছে চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট)। নতুন নির্দেশনায় বকেয়া পেনশন পরিশোধের ক্ষেত্রে ‘Arrear Certification’ অপশন ব্যবহারের নিয়মাবলি স্পষ্ট করা হয়েছে।

গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। রাজধানীর সেগুনবাগিচার হিসাব ভবন থেকে জারি করা চিঠিতে স্বাক্ষর করেন ডেপুটি চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. সাইফুল ইসলাম। চিঠির স্মারক নম্বর ০৭.০৩.০০০০.২০১.৩২.০৯(খণ্ড-৪).২১-৩৮৩৫।

অফিস আদেশে বলা হয়েছে, বকেয়া পেনশন পরিশোধ-সংক্রান্ত iBAS++ সিস্টেমের কার্যক্রম আরও উন্নত করার কাজ চলমান রয়েছে। এ কারিগরি উন্নয়নকাজের কারণে ‘Arrear Certification’-এর মাধ্যমে বকেয়া পেনশন ভাতা পরিশোধের অনলাইন অপশনটি আপাতত সীমিত রাখা হয়েছে। তবে পেনশনভোগীদের ভোগান্তি এড়াতে এবং বকেয়া পরিশোধ কার্যক্রম সচল রাখতে বিকল্প প্রশাসনিক পদ্ধতিতে অপশনটি চালু রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, দেশের উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (UAO) এবং জেলা হিসাবরক্ষণ ও অর্থ কর্মকর্তা (DAFO) কার্যালয়গুলোকে সরাসরি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ে চিঠি পাঠানো যাবে না। তাদের নিজ নিজ সংশ্লিষ্ট ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (DCA) কার্যালয়ের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

অন্যদিকে, সব চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (CAFO) এবং ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (DCA) কার্যালয়কে সরাসরি চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট) কার্যালয় বরাবর পত্র পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস, ডিস্ট্রিক্ট একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

বকেয়া পেনশন-সংক্রান্ত তথ্যের জন্য পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ের ওয়েবসাইট www.pension.gov.bd অথবা ০২-৪১০৩০৫৮২ নম্বরে যোগাযোগ করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca