• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মোটরসাইকেলের টায়ারে কত বাতাস রাখা উচিত? সামনে-পেছনের সঠিক চাপ জানুন ডিসেম্বরে শুধু শীত আসবে, শেখ হাসিনা আসবেন না কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার নাচোলে গ্রাম আদালত, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত। তামিলনাড়ুতে সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ফকির পদবি নিয়ে উপহাসের জবাব দিতে হেলিকপ্টারে বউ আনলেন ফ্রান্সপ্রবাসী

সাজেকে সেনা টহল দলের ওপর জেএসএসের গুলিবর্ষণ, পাল্টা জবাব সেনাবাহিনীর

Reporter Name / ৪৩ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দলের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে কয়েক দফায় এ গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনার সময় সশস্ত্র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে উভয় পক্ষের মধ্যে কয়েক দফায় গোলাগুলি হয়।

তবে গোলাগুলির ঘটনা অস্বীকার করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)। সংগঠনটির দায়িত্বশীল একটি সূত্রের দাবি, সাজেকের কোথাও গোলাগুলির ঘটনা ঘটেনি। মাচালং এলাকাতেও তাদের কোনো সশস্ত্র দল অবস্থান করছে না। এ-সংক্রান্ত খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে সংগঠনটি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, গত কয়েক দিন ধরেই সাজেকের বিভিন্ন এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট এলাকায় থেমে থেমে কয়েক দফায় গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca