• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা দিল ধর্ম মন্ত্রণালয় খাতা চ্যালেঞ্জে বড় পরিবর্তন, এইচএসসিতে ফল বদলেছে ৩৩ হাজারের এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফল জানবেন যেভাবে বিএনপিতে ফেরা নিয়ে যা জানালেন রুমিন ফারহানা শিক্ষার মান ও বৈষম্য নিয়ে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি লিবিয়ার উপকূলে রুশ জাহাজে ড্রোন হামলা, তদন্ত চায় জাতিসংঘ এনআইডি সংশোধনের আবেদন পেন্ডিং? জেনে নিন কোথায় আটকে আছে কিয়েভে রুশ হামলায় নিহত ১৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান মাদ্রাসার বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের যে কাজ করতে হবে দেশে নতুন এইচআইভি আক্রান্তদের প্রায় ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে দ্বিগুণের বেশি

মোদির সফরের পর ঋণের বোঝায় জর্জরিত অযোধ্যার পরিবার

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাড়িতে যাওয়ার পর আর্থিক অবস্থার উন্নতির আশ্বাস পেয়েছিলেন অযোধ্যার ফুলবিক্রেতা মীরা মাঝি। কিন্তু তিন বছর পর তাঁর পরিবারের দাবি, প্রধানমন্ত্রীর সেই সফরের পর দুর্দশা আরও বেড়েছে। ঋণের বোঝা ও অনিয়মিত আয়ে এখন কঠিন সময় পার করছে পরিবারটি।

রাম মন্দির উদ্বোধনের কয়েক দিন আগে অযোধ্যার বাসিন্দা মীরা মাঝির বাড়িতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ১০ কোটিতম গ্রাহক হিসেবে পরিচিতি পেয়েছিলেন মীরা। ওই সময় তাঁর পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন মোদি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পরিবারের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন মীরা। তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরের পর জেলা প্রশাসন, ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাঁদের বাড়িতে এসেছিলেন। ফুল বিক্রির জন্য তাঁকে একটি স্থায়ী জায়গা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। পাশাপাশি তাঁর স্বামীকে একটি নৌকা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

পরে নৌকা তৈরির জন্য ঋণের ব্যবস্থা করা হলেও ফুল বিক্রির জন্য নির্ধারিত জায়গা পেতে তাঁর কাছে পাঁচ হাজার টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ করেন মীরা। বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েও কোনো সমাধান পাননি তিনি। শেষ পর্যন্ত ফুল বিক্রির কাজ ছেড়ে দিতে বাধ্য হন।

অন্যদিকে বন্যাসহ নানা কারণে তাঁর স্বামীর আয়ও অনিয়মিত হয়ে পড়েছে। ফলে সংসার চালানো এবং ঋণ পরিশোধ করা পরিবারের জন্য কঠিন হয়ে উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, দুই দফায় মীরা মাঝির পরিবারকে ২ লাখ ৬১ হাজার ২৫০ টাকা এবং ২৩ হাজার ৭৫০ টাকা ঋণ দেওয়া হয়েছিল। ঋণ পরিশোধ করতে না পারায় ২০২৬ সালের ৫ জুলাই পরিবারের বিরুদ্ধে নোটিশ জারি করে ব্যাংক।

এ ঘটনায় মোদি সরকারের সমালোচনা করেছেন সংবাদ সম্মেলনে উপস্থিত কংগ্রেসের যুবনেতা শারদ শুক্লা। তিনি বলেন, ‘যাদের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী চা পান করেছিলেন, তারাই এখন ঋণের বোঝায় জর্জরিত। এটাই মোদি মডেলের বাস্তব পরিস্থিতি।’

সংবাদ সম্মেলনের পর পরিবারটির পাশে দাঁড়িয়েছেন কয়েকজন রাজনৈতিক নেতা। উত্তরপ্রদেশের সাবেক মন্ত্রী পবন পাণ্ডে মীরা মাঝির পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা দিয়েছেন। অন্যদিকে অযোধ্যার মেয়র ও বিজেপি নেতা গিরিশপতি ত্রিপাঠী দিয়েছেন আরও ৬০ হাজার টাকা।

সূত্র: বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca