• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
খাতা চ্যালেঞ্জে বড় পরিবর্তন, এইচএসসিতে ফল বদলেছে ৩৩ হাজারের এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফল জানবেন যেভাবে বিএনপিতে ফেরা নিয়ে যা জানালেন রুমিন ফারহানা শিক্ষার মান ও বৈষম্য নিয়ে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি লিবিয়ার উপকূলে রুশ জাহাজে ড্রোন হামলা, তদন্ত চায় জাতিসংঘ এনআইডি সংশোধনের আবেদন পেন্ডিং? জেনে নিন কোথায় আটকে আছে কিয়েভে রুশ হামলায় নিহত ১৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান মাদ্রাসার বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের যে কাজ করতে হবে দেশে নতুন এইচআইভি আক্রান্তদের প্রায় ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে দ্বিগুণের বেশি দেশে প্রথম ফি-ছাড়া ক্রেডিট কার্ড, জেনে নিন সুবিধা-অসুবিধা ও আবেদনের নিয়ম

মোরগকে বাঁচাতে ব্রেক, মামলা করে উল্টো ১৫ লাখ টাকা জরিমানা!

Reporter Name / ৩০ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সিঙ্গাপুরে রাস্তা পার হওয়া একটি মোরগকে বাঁচাতে গাড়িতে জরুরি ব্রেক করাকে কেন্দ্র করে করা মামলায় উল্টো বাদীকেই জরিমানা করেছেন আদালত। গাড়ির চালকের বিরুদ্ধে করা মামলায় হেরে তাঁকে ১৫ হাজার সিঙ্গাপুরি ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের মধ্য-পশ্চিমাঞ্চলের বুকিত তিমাহ ও হল্যান্ড ভিলেজ সংলগ্ন হল্যান্ড রোডে এ ঘটনা ঘটে।

সেদিন ভাড়াগাড়িতে যাচ্ছিলেন ইভন চেন কিয়ানইউন নামের এক নারী। গাড়িটি চালাচ্ছিলেন তান টেং কিয়াত। হঠাৎ গাড়ির সামনে একটি মোরগ চলে এলে চালক জরুরি ব্রেক করেন। এতে আহত হয়েছেন বলে দাবি করেন যাত্রী চেন।

চেনের অভিযোগ, চালক চাইলে আরও নিয়ন্ত্রিতভাবে গাড়ির গতি কমাতে পারতেন। তবে চালক তানের বক্তব্য, পরিস্থিতি এতটাই আকস্মিক ছিল যে মোরগটিকে বাঁচানো এবং দুর্ঘটনা এড়াতে জরুরি ব্রেক করা ছাড়া তাঁর সামনে অন্য কোনো উপায় ছিল না।

মামলার শুনানিতে পাখিটির পরিচয় নিয়েও মতবিরোধ দেখা দেয়। চেন সেটিকে বনমোরগ বলে দাবি করেন। অন্যদিকে তানের বক্তব্য, সেটি ছিল সাধারণ মোরগ। পাখিটি উড়ে রাস্তা পার হয়েছিল, নাকি আগে থেকেই রাস্তায় ছিল, তা নিয়েও দুজনের বক্তব্যে অমিল দেখা যায়।

শেষ পর্যন্ত জেলা বিচারক জোনাথন এনজি প্যাং আর্ন গাড়িচালককে দায়মুক্তি দিয়ে মামলাটি খারিজ করেন। বিচারকের মতে, ওই আকস্মিক পরিস্থিতিতে চালকের পক্ষে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না।

অন্যদিকে মামলায় হেরে যাওয়ায় চেনকে মামলার খরচ বাবদ ১৫ হাজার সিঙ্গাপুরি ডলার দেওয়ার নির্দেশ দেন আদালত। তবে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন চেন।

সূত্র: সিএনএ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca