নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ(২৬-২৮নভেম্বর)এর উদ্বোধন করা হয়েছে।গতকাল বৃহস্প্রতিবার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল নাচোল এর আয়োজনে সকাল সাড়ে ৯টায় র্যালী শেষে উপজেলা মিনি কন্সফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার আকিলিমা আক্তারের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পাদ অফিসার অহমেদ ইকবাল।এছাড়া অন্যাদের মধ্যে উপস্থিত উপজেলা কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ ফারহানা নবী,নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, প্রকৌশলী সাধিকুল ইসলাম,পিআইও দুলাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানাজ খাতুন, নাচোল ইউপি চেয়ারম্যান উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, কসবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলাইমান আলী, পল্লী বিদ্যুৎ নাচোল জোনের ডিজিএম গোলাম সোরোয়ার মুর্শেদ, জনস্বাস্থ্যের উপসহকারী প্রকৌশলী মাহবুব আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রানী সম্পদ দপ্তরের কর্মীবৃন্দ, গণমাধ্যম কর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক প্রতিনিধি। উপজেলা প্রাণী সম্পদ অফিসার অহমেদ ইকবাল জানান নাচোল পৌর এলাকার কন্যানগন গ্রামে সকাল ৮থেকে বেলা ১১টা পর্যন্ত ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্প ও কৃমিনাশক বিতরণ করা হবে। ২৮নভেম্বর হাটবাকইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্কুল ফিডিং কর্মসূচী ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে।