নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দৈনিক রুপালী বাংলাদেশ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বৃস্প্রতিবার দুপুর ১২টায় উপজেলা মিনি কন্সফারেন্স রুমে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নাচোল সদর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম,উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ই্য়াকুব আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, কসবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান আলী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোল প্রেসক্লাবরে সভাপতি অলিউল হক ডলার, অর্থসম্পাদক হাবিবুল্লাহ সিপন, সাংবাদিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আবুল হোসেন, জমির উদ্দিন, আব্দুল কাদের জিলানী, ইব্রাহীম আলী প্রমূখ। অনুষ্ঠানিটি সঞ্চালনা করেন রুপালি বাংলাদেশের নাচোল প্রতিনিধি আরিফ হোসেন। বক্তরা দৈনিক রুপালী বাংলাদেশ প্রত্রিকার সমৃদ্ধি কামনা করেন সেই সাথে প্রত্রিকাটির প্রতিনিধি আরিফ হোসেনকে সত্য বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশন করার তাগিদ দেন।