• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার নাচোলে গ্রাম আদালত, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত। তামিলনাড়ুতে সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ফকির পদবি নিয়ে উপহাসের জবাব দিতে হেলিকপ্টারে বউ আনলেন ফ্রান্সপ্রবাসী অনলাইনে এনআইডি সংশোধনের খরচ কত? নিজের ফি হিসাব করবেন যেভাবে শেয়ারবাজারের ধসের খবর পড়তে গিয়ে সরাসরি সম্প্রচারে কেঁদে ফেললেন উপস্থাপিকা

মোবাইল ফোন ও ইন্টারনেট সেবার সমস্যা নিয়ে গণশুনানি করবে বিটিআরসি, যেভাবে অংশ নেবেন

Reporter Name / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

মোবাইল ফোন ও ইন্টারনেটসহ টেলিযোগাযোগ সেবার মান, বিভিন্ন সমস্যা এবং সংশ্লিষ্ট বিষয়ে গ্রাহকদের কথা শুনতে গণশুনানির আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ২৩ ডিসেম্বর অনলাইন ও সরাসরি উপস্থিতির সমন্বয়ে হাইব্রিড পদ্ধতিতে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।

গণশুনানিতে অংশ নিতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আগামী ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিটিআরসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেলিযোগাযোগ সেবার মান, সমস্যা ও সংশ্লিষ্ট বিষয়ে গ্রাহকেরা তাঁদের প্রশ্ন, মতামত ও পরামর্শ নির্ধারিত ওয়েব লিংকের মাধ্যমে পাঠাতে পারবেন।

বিটিআরসি জানিয়েছে, গণশুনানির অনলাইন কার্যক্রম সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে অনলাইনে অংশগ্রহণের সুযোগ নির্ভর করবে ব্যবস্থাটির সর্বোচ্চ ধারণক্ষমতার ওপর। অর্থাৎ নিবন্ধন করলেই সবাই সরাসরি অনলাইন কার্যক্রমে অংশ নিতে পারবেন, এমন নিশ্চয়তা নেই।

নিবন্ধনকারীদের কাছ থেকে পাওয়া প্রশ্ন ও বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা পর্যালোচনা করে নির্বাচিত ও যৌক্তিক প্রশ্নকারী এবং অংশগ্রহণকারীদের গণশুনানিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিচিতি নম্বর (আইডি) ও পাসওয়ার্ড পরবর্তী সময়ে ই-মেইল অথবা খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।

এ গণশুনানিতে মোবাইল নেটওয়ার্কের মান, ইন্টারনেট সংযোগ, টেলিযোগাযোগ সেবার বিভিন্ন সমস্যা এবং সংশ্লিষ্ট বিষয়ে গ্রাহকেরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরার সুযোগ পাবেন। রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca