• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান

নাচোলে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার

Reporter Name / ২৭৮ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থী গোমস্তাপুর উপজেলার কালুপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে তাজেমুল হক (১৫), সে নাচোল মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র। নাচোল থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা ঘটনার সতত্যতা নিশ্চিত করে জানান,বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার সময় উপজেলার নেজামপুর ইউনিয়নের নাচোল-আমনুরা সড়কের পূর্বপাশে চিনিশল্লা গ্রামের কেতাবুলের নির্মানাধীন বিল্ডিং থেকে মাটি ও বালিচাপা অবস্থায় শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। নিহত তাজেমুল হক নাচোল পৌরসভাধীন শ্রীরামপুর এলাকার অটো চালক আব্দুল অহাব এর নাতি।
পারিবারিক সুত্রে জানাগেছে, করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় একবেলা নানার অটো চালাতো কিশোর তাজামুল। ঘটনার দিন তথা গত বৃহস্পতিবার দুপুর ১.৫৫মিনিটে তাজমুলের সাথে তার নানার শেষ কথা হয়। সে নেজামপুরে আছে বলে নানাকে জানায়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও তাজেমুল বাড়ি না ফিরলে এবং তার মুঠো ফোন বন্ধ দেখে নানা সন্ধা ৬টার দিকে কয়েকজন লোক নিয়ে নাচোল-আমনুরা সড়কের খুঁজতে থাকে, এক পর্যায়ে সেই রোডে তার অটো গাড়িটি দেখতে পেয়ে নিশ্চিত হয় আব্দুল অহাব। পরে গাড়িটি বাসায় রেখে আবারো তাজেমুলের খোঁজে বের হয় তারা। ওই সময় কেতাবুলের নির্মানাধীন বিল্ডিং এর ভিতরে ঢুকে নানার সাথে থাকা লোকজন ঘরের মেঝের এক কোনাতে মাটি ও বালি উঁচু দেখতে পায়। সন্দেহ হলে তারা বালি সরাতে গিয়ে তাজমুলের লাশ দেখতে পায়। এসময় পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। পুলিশ জানায়, তাজেমুলের মুখমন্ডলে ও মাথায় আঘাতের চিহৃ রয়েছে। সেই সাথে তার গলায় রশির চিহৃ রয়েছে। পুলিশের ধারনা তাকে আঘাতের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পরদিন আজ শুক্রবার সকালে জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ (গোমস্তাপুর সার্কেল) এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের ভাই নাইমুল হক(২৭) বাদি হয়ে নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category