• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবে তালা দেওয়ার ৩ দিন পর আসবাবপত্র ও সাইনবোর্ড উধাও

Reporter Name / ২২৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

মানিকগঞ্জ ৩০ মার্চ ২০২১:
দৌলতপুর প্রেসক্লাবে তালা দেওয়ার ৩ দিন পর রাতের আধারে প্রেসক্লাবের আসবাবপত্র ও সাইনবোর্ড উধাও। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে চাঁদাবাজির সংবাদ প্রকাশের জের ধরে গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দৌলতপুর উপজেলা প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দেন ইউএনও।
জানা গেছে, দৌলতপুর প্রেসক্লাবে তালা ঝুলানোর ৩ দিন পর ২৯ তারিখ দিবাগত রাতের আধারে প্রেসক্লাবের চেয়ার-টেবিল, সাংবাদিকদের ব্যবহৃত কম্পিউটার ও ভবনের সামনে টানানো প্রেসক্লাবের সাইনবোর্ড উধাও হয়ে যায়। এ নিয়ে উপজেলার সাংবাদিক ও সচেতন মহলে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.বি. খান বাবু অভিযোগ করে বলেন, আমি দীর্ঘদিন যাবৎ সততা ও নিষ্ঠার সাথে দৌলতপুরে সাংবাদিকতা করছি। এরই ধারাবাহিকতায় ২০১৪ সাল থেকে দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় হিসেবে ভবনটি ব্যবহার করে আসছি। সমাজের নির্যাতিত নিপিড়ীত মানুষের পক্ষে ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে আসছে দৌলতপুর উপজেলা প্রেসক্লাব। বর্তমান ইউএনও মোঃ ইমরুল হাসানের বিরুদ্ধে বেশকিছু জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের জের ধরে গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আমাদের প্রেসক্লাবে তালা লাগিয়ে দিয়েছেন। আজ সকাল সাড়ে ৭টায় উপজেলা চত্ত্বরে গিয়ে দেখি প্রেসক্লাবের সাইনবোর্ড নেই। এতে সন্দে হওয়ায় প্রেসক্লাবের বারান্দায় প্রবেশ করে জানালার ফাঁক দিয়ে দেখি প্রেসক্লাবের সাংবাদিকদের ব্যবহৃত চেয়ার-টেবিল, ফাইল ক্যাবিনেট, আলমারি, কম্পিউটার, স্ক্যানার, ফ্যাক্স মেশিন এবং বিভিন্ন দপ্তর থেকে আমাকে প্রদানকৃত সম্মাননা স্মারক (ক্রেস্ট) সহ প্রয়োজনীয় কাগজপত্র নেই।
তিনি আরো বলেন, গত ৪ দিন আগে প্রেসক্লাবের দরজায় আমার লাগানো তালার উপর ইউএনও’র দেওয়া তালা ঝুলানো ছিল। আজ দেখি আমার তালা নেই, শুধু ইউএনও’র তালা ঝুলছে। একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে সাংবাদিক মহল এ ধরণের আচরণ কামনা করে না। সে শুধু উপজেলা প্রেসক্লাবে তালা দেয়নি, সে সারা বাংলাদেশের পেশাগত সাংবাদিকদের মুখে তালা ঝুলিয়ে দিয়েছে। আমি এই ন্যক্কারজনক ঘটনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাংবাদিকদের অভিভাবক মাননীয় তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানাই।
এ প্রসঙ্গে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, দীর্ঘদিন ধরে দৌলতপুর উপজেলা প্রেসক্লাব পূর্বের ইউএনও বৃন্দের সম্মতিক্রমে যেহেতু উপজেলা পরিষদ ভবনে ব্যবহার হয়ে আসছে সেক্ষেত্রে বর্তমান ইউএনও ব্যক্তি আক্রোশের কারণে বিনা নোটিশে প্রেসক্লাবে তালা লাগিয়ে গোটা সাংবাদিক সমাজকে হেয় করেছে। রাতের আধারে প্রেসক্লাবের সাইনবোর্ড, ব্যবহৃত আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সড়িয়ে ফেলে প্রেসক্লাব দখল করা একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে জাতি আশা করেনা। আমি এর সুষ্ঠু বিচার দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন, কতিপয় অসাধু সাংবাদিক আমার সাথে কথা না বলে কিছু ভুঁইফোড় অনলাইনে ইউএনও’র পক্ষের সংবাদে আমার বক্তব্য প্রকাশ করেছে। যা সাংবাদিকতা পেশার নিয়ম বর্হিভূত। আমি প্রকাশিত ওই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাই।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজিজুল হক বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা প্রেসক্লাবের কার্যালয় দৌলতপুর উপজেলা পরিষদ ভবনে ব্যবহৃত হয়ে আসছে। আমার জানামতে সাংবাদিক এ.বি. খান বাবু ওই প্রেসক্লাবের সভাপতি।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরুল হাসান বলেন, উপজেলা পরিষদ ভবনে কখনোই প্রেসক্লাব ছিল না। শানদার ডেকে এনে ওই রুমের তালা খুলে ফেলা হয়েছে। ওখানে আমি কখনো সাইনবোর্ড দেখিনি। তবে আসবাবপত্র যেভাবে ছিল সেভাবেই আছে, সড়ানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca