• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বরিশালে ড্রামে ভর্তি বাসের মধ্যে নারীর লাশ উদ্ধার

Reporter Name / ৩৩২ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টারঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাস টার্মিনালে বরিশাল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসের মধ্যে ড্রামভর্তি অজ্ঞাতনামা এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত এগারোটার দিকে ঘটনাস্থল থেকে বাস স্টাফদের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান বলেন, বরিশাল নথুল্লাবাদ থেকে ভূরঘাটাগামী যাত্রীবাহী ‘পিএস ক্লাসিক’ নামের যাত্রীবাহী লোকাল বাসে গড়িয়ারপাড় বাসষ্ট্যান্ড থেকে এক ব্যক্তি ড্রামের মধ্যে কাঁচের জিনিস রয়েছে বলে জানিয়ে বাসের মধ্যে ড্রামটি উঠায়। পরবর্তীতে রাত সাড়ে নয়টার দিকে বাসটি ভূরঘাটা বাসটার্মিনালে পৌঁছালে কৌশলে ড্রামের মালিক পালিয়ে যায়। দীর্ঘক্ষণেও ওই ব্যক্তি ফিরে না আসায় স্থানীয়দের উপস্থিতিতে বাস স্টাফরা মুখবাঁধা ড্রামটি খোলার পরে দেখতে পান এক নারীর লাশ। তাৎক্ষনিক খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। ওসি (তদন্ত) আরও জানান, সুরাতহাল রিপোর্টে নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
উলে­খ্য, এর আগে বৃহস্পতিবার বিকেলে গৌরনদীর বার্থী এলাকা থেকে বস্তাবন্দি এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয়রা ধারনা করছেন অপহরণের পর ধর্ষণ করে এসব নারীদের হত্যা করে লাশ গুমের চেষ্টা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca