• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

কালবৈশাখী ঝড়ে নরসিংদীতে বোরো ধানের স্বপ্ন ভঙ্গ

Reporter Name / ৪৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

নরসিংদী প্রতিবেদক : প্রতিকুল আবহাওয়া এবং গত রোবারের কাল বৈশাখী ঝড়ে নরসিংদীতে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফলে কৃষকের ঘরে ধান তোলার স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো। সেই স্বপ্ন আর পুরণ হলোনা। এই ঝড়ো বাতাস যে জমির উপড় দিয়ে বয়ে গেছে সেখানেই ক্ষতির পরিমানটা বেশী হয়েছে।

আবার এ গরম বাতাসটি যেখান দিয়ে বয়ে গেছে সখানে ধানের গাছ ও ধানের থোকা সাদা হয়ে গেছে। ফলে গাছগুলো মারা গেছে। যারফলে কৃষকরা কিছুটা ক্ষতির মুখে পড়েছে। এমনই তথ্য জানিয়েছেন নরসিংদী কৃষি বিভাগ।

এরপাশাপাশি নরসিংদীর কিছু অঞ্চলে ছত্রাকজনিত ব্লাস্ট (ধানের গলাপচা) রোগেও ধানের মাঠ নস্ট হচ্ছে। চলতি বোরো মৌসুমে ধান বের হওয়ার শুরুতে এই সংক্রমণে কৃষকদের মাঝে হতাশা সৃষ্টি হচ্ছে। এই নিয়ে কৃষি বিভাগ রোগ প্রতিরোধে সঠিক মাত্রায় ছত্রাকনাশক ছিটানোসহ প্রয়োজনীয় পরামর্শ দিলেও কৃষকের দুশ্চিন্তা যেনো কোনমতেই কাটছে না।

ধানের ফলন ভালো হলেও হঠাৎ দিনের বেলায় অত্যাধিক গরম এবং রাতে ঠান্ডা আবহাওয়ার কারণে এ রোগ ছড়িয়ে পড়ছে।এরমধ্যে আবার গত রোববার কালবৈশাখী ঝড়ে গরম হাওয়ায় ঝলছে গেছে মাঠের পর মাঠ। এতে করে কৃষকের স্বপ্ন মাঠে মারা যাওয়ার পথে।

গত বুধবার জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক জমির বোরো ধান সাদা হয়ে গেছে। ধানখেতগুলোতে আধা পাকা ধানের গোড়া পচে গিয়ে শিষ শুকিয়ে ভেতরে চিটা হয়ে যাচ্ছে। এ অবস্থায় কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে নরসিংদী জেলায় এবার বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছি ৫৫ হাজার ৩১১ হেক্টর জমিতে। কিন্ত আবাদ হয়েছে ৫৫ হাজার ৩শত ২৪ হেক্টর জমিতে। ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২লাখ ২৯হাজার৯৯৭ মেট্রিক টন চাউল। এ মৌসুমে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮হাজার ১৮৩ হেক্টর জমির ফসল। সম্পূর্নরুপে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৮১ হেক্টর জমির ধান।

মনোহরদী উপজেলার শুকুন্দী বালিয়াকান্দা গ্রামের কৃষক কেফায়েত উল্লাহ জানান, প্রথমে দু-একটি ধানের গোড়ায় পচন দেখা দিয়েছিল। পরে একের পর এক জমির ধানের গোড়ায় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। ওষুধ ছিটিয়ে কিছুটা নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি ঠেকানো যাচ্ছেনা।

আরেক কৃষক শফিকুল ইসলাম জানান, শুরুতে ফলন বেশ ভালো হয়েছিল। নিয়মিত জমিতে গিয়ে কোন রোগ দেখতে পাইনি। কিন্তু হঠাৎ একদিন দেখি, ধানের শিষ সাদা হয়ে যাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই পুরো জমিতে এ রোগ ছড়িয়ে পড়েছে। ফলে অনেক ধান নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তার কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন। কিন্তু তেমন কোনো প্রতিকার হয়নি।

নরসিংদী সদর উপজেলার চরমাধবদী গ্রামের কৃষক মনির হোসেন মোল্লা জানান, রোববারের গরম বাতাস মিশ্রিত ঝড়ো হাওয়ায় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। যারফলে কৃষকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এবিষয়ে সরকারের সহায়তা প্রয়োজন। নতুবা কৃষকরা পুনরায় ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলবে।

ব্রি ২৯ ও হাইব্রিড জাতের ধানের বেশী ক্ষতি হয়েছে। এছাড়া গত রোববারের কালবৈশাখী ঝড়ে ব্রি-২৮ ধানের তেমন ক্ষতি করেনি। কারণ এজাতের ধান নরসিংদীর অধিকাংশ অঞ্চলে কাটা শুরু হয়ে গেছে। এমনই তথ্য জানিয়েছেন নরসিংদী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুন মুন।

অপরদিকে মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার জানান, ধান খেত হঠাৎ সাদা হয়ে যাওয়া এবং চিটা হওয়াটা কোন রোগ না। কয়েকদিন আগে হঠাৎ বয়ে যাওয়া গরম বাতাসের কারণে এই অবস্থা হয়েছে। তাছাড়া এখন দিনের বেলায় অত্যাধিক গরম, আর রাতে ঠান্ডা আবহাওয়ার কারণেও বোরো ধান নস্ট হয়ে যাচ্ছে।

তিনি আরো জানান, কিছু কিছু খেতে ব্লাস্ট রোগ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের ব্লাস্ট রোগ এবং প্রতিকুল আবহাওয়ার কারণে ধানের ক্ষতি থেকে রক্ষা পেতে পরামর্শ দিয়ে যাচ্ছি।

বোরহান মেহেদী
০১৮৬৫৬১০৭২০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca