• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন রামুতে ইউপি সদস্য অপহৃত: ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, জনমনে চরম আতঙ্ক নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে চলমান লকডাউনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে র বাজার মনিটরিং অব্যাহত।

Reporter Name / ২৯১ Time View
Update : সোমবার, ৩ মে, ২০২১

 

বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে চলমান লকডাউনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে র বাজার মনিটরিং অব্যাহত।

বিশেষ সেবা সপ্তাহ:
(৩০ এপ্রিল ২০২১ হতে ০৬ মে ২০২১)

০৩ মে ২০২১ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব পরেশ চন্দ্র বর্মন জেলার দেবিগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অাইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৪,৫০০/- জরিমানা অারোপ ও অাদায় করা হয়।

এসময় সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের স্বাস্হ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

তাছাড়া মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারণকে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ত্ব বজায় রাখা, জনসমাগম সৃষ্টি না করাসহ সরকারের নির্দেশাবলি মেনে চলার অনুরোধ করা হয়।

সেবা সপ্তাহ উপলক্ষ্যে জনসাধারণের মধ্যে মাস্ক, লিফলেট প্যাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে জেলা বাজার কর্মকর্তা, ক্যাব ও জেলা পুলিশের একটি চৌকশ দল সহযোগীতা করেন।

জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category