• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

পটুয়াখালীতে বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কার্যক্রম ও অভিযান পরিচালনা।

Reporter Name / ৩৩৬ Time View
Update : সোমবার, ৩ মে, ২০২১

 

পটুয়াখালীতে বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কার্যক্রম ও অভিযান পরিচালনা।

বিশেষ সেবা সপ্তাহ ২০২১ পালন(৪র্থ দিন):

চলমান পবিত্র রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে “বিশেষ সেবা সপ্তাহ” পালন উপলক্ষ্যে পটুয়াখালী জেলা কার্যালয় কর্তৃক বাজার তদারকি এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অদ্য ৩ মে ২০২১ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, পটুয়াখালী মহোদয়ের সার্বিক নির্দেশনায় পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ সেলিম কর্তৃক পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

বিশেষ সেবা সপ্তাহ পালন এর অংশ হিসেবে পটুয়াখালী কলাপাড়া উপজেলার মাছ বাজার ও সদর রোড এলাকার বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে দোকান/ প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করার বিষয়টি নিশ্চিত করা হয় এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের করণীয় বিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয়।

‘মাস্ক পরিধান করুন-সুস্থ থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে ব্যবসায়ী ও ভোক্তাসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয় এবং সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করার অনুরোধ জানানো হয়।

বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ০৩ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১৭,০০০/- ( সতেরো হাজার ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তদারকিকালে অসহায় ও মাস্কবিহীন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

তদারকি চলাকালে হ্যান্ডমাইকে চাল, ডাল, আলু, ভোজ্যতেল, রসুন, আদা ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য প্রদর্শন এবং প্রদর্শনকৃত তালিকার চেয়ে অধিকমূল্যে পণ্য বিক্রি না করা এবং অতি মুনাফা করা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীগণকে সচেতন করা হয়েছে।

এছাড়াও কোন ক্রেতা যদি কোন পণ্য, ঔষধ এবং সেবা ক্রয় করে প্রতারিত হন তাহলে ভোক্তা বাতায়ন হট লাইন ১৬১২১ নম্বরে ফোন করে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন জেলা প্রশাসন, কলাপাড়া উপজেলা প্রশাসন, RAB-8, সিপিসি-১ (পটুয়াখালী ও বরগুনা )এর একটি টিম, সেনেটারী ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথ , ক্যাব, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category