• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

মেসবাহুল শাকের জ্যোতির পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

Reporter Name / ৪০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার

দীর্ঘ এক মাসের সংযম সাধনার শেষে আনন্দময় উৎসব ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত।চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভাসহ
জেলার সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। বৃহস্পতিবার (১৩ মে) গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান মেসবাহুল শাকের জ্যোতি। এসময় তিনি বলেন আসুন সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন,সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন,পবিত্র রমজান।

রোজা শুধু ইন্দ্রিয়ের কৃচ্ছ্রসাধনা নয়, আত্মিক বিশুদ্ধতা অর্জনেরও পথ দেখিয়ে দেয়। এক মাসের রোজার অবসানে তাই ঈদুল ফিতরের উৎসব কেবল ভোজনের মাধ্যমে ইন্দ্রিয়তৃপ্তির উৎসব নয়, বিশুদ্ধ আত্মা নিয়ে জীবনকে নতুন করে সাজানোর অঙ্গীকারেরও উৎসব। আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ। পুরো রমজান মাস আমরা যে সংযমের অনুশীলন করেছি, তা আমাদের জীবন চলার সব ক্ষেত্রে সীমা লঙ্ঘনের নেতিবাচক প্রবণতা থেকে রক্ষা করবে—এমনই প্রত্যাশা করেন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেসবাহুল শাকের জ্যোতি। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি—মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে। ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদুল ফিতরের আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। তাই মুসলমান সম্প্রদায়ের মানুষ সব ধর্ম-বর্ণ-গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বরণের জন্য প্রস্তুত।জ্যোতি দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের নামাজ আদায় করারও অনুরোধ জানান।

তিনি আরো বলেন প্রিয় চাঁপাইনবাবগঞ্জ জেলা বাসী আসুন আমরা সকলে ধৈর্যের সঙ্গে করোনা ভাইরাস সংকট মোকাবিলা করি।আমরা অবশ্যই এই করোনা সংক্রামক থেকে মুক্ত হবোই, ইনশাআল্লাহ।

দলটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেসবাহুল শাকের জ্যোতি পৌরবাসীসহ জেলার সর্বস্তরের জনগণকে তিনি বলেন যেকোনো পরিস্থিতিতে দেশকে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আর এজন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা অতীব জরুরি।

আসুন নিছক আনুষ্ঠানিকতা নয়, ঈদ হোক জীবনকে নবায়ন করার আহ্বান। ঈদের আনন্দ হোক সর্বজনীন।ঈদ মোবারক!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca