• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

শিবগঞ্জের খাসেরহাটে ভূয়া ভোক্তা অধিকার কর্মকর্তা সেজে দোকানে চাঁদা দাবি, স্থানীয়দের হাতে আটক

Reporter Name / ৩৫৭ Time View
Update : সোমবার, ১৭ মে, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জর শিবগঞ্জ উপজেলার খাসেরহাট ইউনিয়নের বাজারে অবস্থিত শওকত কসমেটিকস’র দোকানে নকল কসমেটিক পণ্য বিক্রির কথা বলে এবং ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে ১ জন ভূয়া ভোক্তা অধিকার কর্মকর্তাকে আটক করে এলাকাবাসী।

ভূয়া কর্মকর্তা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজলার বারঘরিয়া পুল পাড়ার সিরাজুল ইসলামের ছেলে মো. সারোয়ার জাহান।

স্থনীয়রা জানায়,১৬ মে রোববার বিকেলে খাসেরহাট বাজারের কয়েকটি দোকানে ভাক্তা অধিকার কর্মকর্তা সেজে দোকানের কসমেটিক পণ্য নকল বলে ভয়ভিতি দেখায় ও ১০০ টাকা করে চাঁদা দাবি করে।

এ সময় দোকানী ও স্থানীয়দের সন্দেহ হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিবগঞ্জ থানায় খবর দেয়া হয়। পরে র্যাবের একটি টিমও ঘটনাস্থলে উপস্থিত হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, ভূয়া কর্মকর্তা সারায়ার জাহানকে স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

জাতীয় ভোক্তা অধিকার চাঁপাইনবাবগঞ্জের সহকারি পরিচালক মো. জহিরুল ইসলাম রোববার রাত সাড়ে ১১ দিকে এ প্রতিবেদককে জানান, ঘটনা শুনেছি তবে আমার কাছে এ বিষয়ে কেউ অভিযোগ করে নি এখন পর্যন্ত। আমাদের ভিভিন্ন অভিযানে সারোয়ার ফেসবুক লাইভ ও সহযোগিতার জন্যে আমাদের সাথে যেত। সে ভোক্তা অধিকার এর কোন কর্মকর্তা নয় বলেও জানিয়েছেন জহিরুল ইসলাম। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca