• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

Reporter Name / ৩৩৭ Time View
Update : রবিবার, ২৩ মে, ২০২১

‌ভোলাহাট (চাঁপাইনবাবগন্জ) প্রতি‌নি‌ধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২৩শে মে রোজ রবিবার বেলা ১১টার দিকে আম ফাউন্ডেশন চত্বরে প‌রিপক্ব আম বাজারজাতকর‌ণ অানুষ্ঠানিকভা‌বে উ‌দ্ব‌োধন করা হয়।

‌ভোলাহাট আম ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা নির্বাহী অ‌ফিসার (অঃ চাঃ) শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মাহবুবুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,আম ফাউন্ডেশন ভোলাহাটের কার্যনির্বাহী কমিটির সদস্য জেলা আওয়ালীগের সহসভাপতি মোঃআব্দুল খালেক,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃইয়াসিন আলী শাহ্, আম ফাউন্ডেশনের সাবেক সহসভাপতি মোঃ মাহতাব উদ্দিন, আম ব্যবসায়ী মোঃ জুয়েল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে সামাজিক দুরুত্ব বজায় রেখে আম বাজারজাত করণ ও কোনরকম ফরমালিন ব্যবহার ছাড়ায় পরিপক্ক আম সঠিকভাবে এবং সঠিক নিয়মে বাজারজাত করণের জন্য আম ব্যবসার সাথে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আম ফাউন্ডেশন ভোলাহাটের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক চুটু। তিনি বলেন, আজ ২৩শে মে থেকে গোপাল ভোগ ও বিভিন্ন জাতের গুটি আম পাড়া হবে। তবে ব্যবসায়ীদের দাবী উঠেছে লক্ষনভোগ আম পাকতে শুরু করেছে সে সব আম পাড়ার দাবী করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca