• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

ভোলাহাটে কঠোর লকডাউন পালনের ঘোষণা উপজেলা প্রশাসনের

Reporter Name / ২৯৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

বি.এম রুবেল আহমেদ, ভোলাহাটঃ চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটে কঠোর এবং সর্বাত্মক লকডাউন পালনের ঘোষণা দিয়েছেন উপজেলা প্রশাসন। ২৪ মে সোমবার জেলা প্রশাসনের প্রেস ব্রিফিংয়ের পরে সন্ধ্যায় এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) শেখ মেহেদী ইসলাম।প্রেস ব্রিফিংয়ে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ৫৯ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে।যা জেলার জন্য হুমকিস্বরূপ। ভারতের সীমান্ত ঘেঁষা জেলা হওয়ায় এজেলায় সংক্রমণ বাড়ার আশংকা রয়েছে বলে মন্ত্রীপরিষদের নির্দেশে বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। তিনি জানান ২৫ মে মধ্য রাত থেকে ৩১ মে মধ্য রাত পর্যন্ত ভোলাহাটে কঠোর এবং সর্বাত্মক লকডাউন পালন করতে আমরা মাঠ পর্যায়ে কাজ করব। উপজেলার মধ্যে নিত্য প্রয়োজনীয় দোকানপাট ছাড়া সকল দোকান, শপিংমল সাপ্তাহিক হাট সহ এনজিওর সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে তিনি আমাদের নিশ্চিত করেন।অটোরিকশা চললেও থাকবে বিধিনিষেধ। চারজনের বেশি যাত্রী পরিবহন করতে পারবেনা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবেনা বলেও জানান এই নির্বাহী কর্মকর্তা। অন্যদিকে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সর্বাত্মক লকডাউন পালনে উপজেলার বিভিন্ন এলাকায় মাঠে কাজ করবেন তার পুলিশ বাহিনী। উল্লেখ্য এপর্যন্ত ভোলাহাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের এবং বর্তমানে মোট ৫ জন করোনা আক্রান্ত রুগী রয়েছে বলে জানান ভোলাহাট উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category