• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

বৃষ্টির পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

Reporter Name / ৬৩১ Time View
Update : শুক্রবার, ২৮ মে, ২০২১

বৃষ্টির পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সারাদেশের ন্যায় উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জেও বৃহস্পতিবার (২৭ মে) সকাল থেকে গভীর রাত ও শুক্রবার (২৮ মে) ভোর পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে বৃষ্টির পানিতে জেলার নিম্নাঞ্চলের কয়েকটি বিল থেকে ভেসে গেছে কৃষকদের কেটে ও বেঁধে রাখা ধান। বেশিরভাগ কৃষকের ধান পানির নিচে তলিয়ে গেছে। অনেকের আঁটি বেঁধে রাখা ধান ভেসে গেছে পানির স্রোতে। জেলার সদর উপজেলা, নাচোল ও ভোলাহাট উপজেলায় জমির ধান পানিতে তলিয়ে ও ভেসে গেছে।

সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের গুনিরমোড় গ্রামের শংকোপুরা বিলে শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো বিলে শুধুই পানি আর পানি। অথচ বৃহস্পতিবার সকালেও বিলের বিস্তৃর্ণ মাঠ জুড়ে ছিল ধানের স্তুপ। এই বিলের বেশিরভাগ ধান কেটে রাখা হয়েছিল শুকানোর জন্য। এসব ধানের সবগুলোই বেঁধে রাখা হয়েছিলো। প্রায় শেষ মুহুর্তে এসে বৃষ্টির পানিতে ধান ভেসে যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত শংকোপুরা বিলের ধানচাষীরা। অনেকের মোট ধানের প্রায় সিংহভাগই ভেসে গেছে পানিতে।

কৃষকরা জানান, বেশিরভাগ ধান গভীর রাতে ভেসে খাড়ি দিয়ে নদীতে ভেসে চলে গেছে। এই গ্রামের অনেকেই আবার এসব ভেসে যাওয়া ধান সংগ্রহ করে বাসায় নিয়ে এসেছেন। তবে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা গেছে, ভেসে যাওয়া ধান সংগ্রহে ব্যস্ত অনেক কৃষক। কয়েকজন কৃষক সপরিবারে এসেছেন ভেসে ও তলিয়ে যাওয়া ধান সংগ্রহ করে রাস্তার পাশে জড়ো করতে।

শংকোপুরা বিলের কৃষক মহরম আলী জানান, এই বিলের অন্তত কয়েকশ বিঘা ফসলী জমির ধান কেটে ও বেঁধে রাখা হয়েছিল। কিন্তু সারাদিন-রাতের টানা বৃষ্টিতে পুরো বিলের ধান পানির নিচে তলিয়ে গেছে। বেশিরভাগই ধান ভেসে চলে গেছে পানির স্রোতে। পানি নামার কোন সুবব্যস্থা না থাকার কারনেই এই সমস্যা হয়েছে। এছাড়াও বিলের মাঝে কয়েকটি পুকুর কাটার কারনে পানি নামছে না।

পাশের গ্রাম ঘুঘুডিমার কৃষক মুক্তার আলী বলেন, এই বিলে সাড়ে ৪ বিঘা জমিতে ধান চাষাবাদ করেছিলাম। কিন্তু বৃহস্পতিবার সারাদিন ও রাতের বৃষ্টিতে দুই বিঘা জমির সম্পূর্ণ ধান ভেসে গেছে। দিনব্যাপী বৃষ্টির কারনে কেটে রাখা ধানগুলো নিরাপদে সরিয়ে নিতেও পারিনি। শুক্রবার সকালে এসে দেখছি ২ বিঘা জমির একটা ধান নেই। সব ভেসে খাড়ি ও নদীতে চলে গেছে।

৬ষ্ঠ শ্রেনীতে পড়াশোনা করে কাবির আলী। বাবার তলিয়ে যাওয়া ধান সংগ্রহ করতে মা ও ছোট ভাইকে নিয়ে বিলে এসেছে সে। সকাল থেকে বুক সমান পানিতে হেঁটে হেঁটে বাবার সাথে ধান রাস্তার পাড়ে নিয়ে আসছে কাবির। সে জানায়, বাবা কয়েকদিন থেকেই মাঠ থেকে ধানগুলো নিয়ে যাবো যাবো করছে। কিন্তু গরুর গাড়ি না পাওয়ায় নিয়ে যেতে পারছে না। শনিবার গরুর গাড়িতে ধানগুলো বোঝায় করে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তা আর হল না। পানিতে তলিয়ে সব ভেসে গেছে। এখন যা রয়েছে, তা বাড়ির সবাই মিলে ধরে ধরে রাস্তার ধারে নিয়ে আসছি।

মাদরাসা শিক্ষক আকতারুল ইসলাম বলেন, বিলে চাচার ২ বিঘা ধান ছিল। বৃষ্টির পানিতে সব ধান তলিয়ে গেছে। সাথে ৩ ভাই ও চাচাকে নিয়ে এখন তলিয়ে যাওয়া ধানগুলো জালে করে ভাসিয়ে রাস্তার ধারে নিয়ে আসছি। এবছর বিলের ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু দিনব্যাপী হওয়া বৃষ্টির পানিতে তলিয়ে ও ভেসে যাওয়ায় অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে বিলের প্রায় অর্ধশতাধিক কৃষক। সেই সাথে কুড়িয়ে যতটুকু ধান সংগ্রহ করা যাচ্ছে, বারবার টানা হেচড়া করার কারনে ফলন ঝরে যাচ্ছে।

গুনিরমোড় গ্রামের দিনমজুর আলমগীর ছোট ভাইকে নিয়ে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে শংকোপুরা বিলের ব্রীজের নিচে ভেসে যাওয়া ধান কুড়িয়েছে। কুড়িয়ে পাওয়া ধান মাড়ায় করতে করতে তিনি জানায়, বিলের পাশেই আমাদের বাড়ি। রাতে ও সকালে গ্রামের অনেকেই ভেসে যাওয়া ধান কুড়িয়েছে। আমরাও দুই ভাই তাদের মতো ব্রীজের নিচে গিয়ে ভেসে যাওয়া ধান ধরে ধরে নিয়ে এসেছি। এই গ্রামে ভেসে যাওয়া ধান কুড়িয়ে একেকজন ৫-৬ মন করে ধান পেয়েছে বলে জানান তিনি।

এবিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জেলায় বেশিরভাগ ধান ঘরে উঠেছে। তবে হঠাৎ করে সারাদিন ও রাতের বৃষ্টিতে কয়েক জায়গায় কেটে স্তুপ করে রাখা ধান তলিয়ে ও ভেসে যাওয়ায় খবর পেয়েছি।

উল্লেখ্য, জেলায় এবছর ৪৯ হাজার ৩১৫ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে এবং ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca