• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলাকে নিয়ে কোন ষড়যন্ত্র বরদাস্ত করব না

Reporter Name / ২০৪ Time View
Update : রবিবার, ৩০ মে, ২০২১

ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলাকে নিয়ে কোন ষড়যন্ত্র বরদাস্ত করব না। রাজাকার হয়ে বাঁচার চেয়ে যুদ্ধ করে শহীদ হব কিন্তু কোন ষড়যন্ত্র মেনে নেব না আমি। মেনে নেবে না জেলাবাসী।

সকল ষড়যন্ত্র ধুলিস্বাদ করে দিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুদ্ধ ঘোষণা করলাম। কয়লা ধুলে যেমন ময়লা যায় না ঠিক তেমনি আমের রাজধানীকে কেড়ে নেয়া যাবে না। বাংলাদেশের একমাত্র রাজধানী ঢাকা আর বাংলাদেশের একমাত্র আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ এটাই চিরায়ত সত্য।

ভারতে জাতিগত হিন্দু মুসলিম দাঙ্গা হয় বিভিন্ন উসকানিকে কেন্দ্র করে। যার বেশিরভাগ সুবিধা ভোগ করে তৃতীয় পক্ষ। ঠিক তেমনি কিছু চাঁপাইনবাবগঞ্জে জন্ম নেয়া কুলাঙ্গার তৃতীয় পক্ষ রাজশাহী, নাটোর, তানোর, নওগাঁ, নিয়ামতপুর ও ঢাকা থেকে বসে বিভিন্ন ভাবে কলকাঠি নাড়ছে স্বাধীনতার পর থেকেই।

আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাকে বিশ্ব দরবারে ছোট করতে এবং আমের ব্যবসাটা নষ্ট করা মূল লক্ষ্য তাদের। কারণ আম মৌসুমে কোটিকোটি টাকা। এই ব্যবসা নষ্ট করে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন ও সমৃদ্ধি কে ধ্বংস করে পঙ্গু করাই আসল টার্গেট ঐসব গুটিকয়েক কুলাঙ্গারের।

প্রিয় চাঁপাইনবাবগঞ্জের মানুষ বেশি বেশি নিউজটি শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন আমরা ভেসে আসিনি। বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর চাঁপাইনবাবগঞ্জের মাটিতে স্বাধীনতা যুদ্ধে শত্রুর সাথে মোকাবেলা করে নিজের জীবন দিয়ে আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন।

তাই চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ গর্জে উঠুন, আওয়াজ দিন। বিভিন্ন ভাবে সুদুর প্রসারী ষড়যন্ত্র রুখে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। মনে রাখবেন আজ চুপ থাকবেন, প্রতিবাদ করবেন না তাহলে কাল নিজ জেলাতেই রোহিঙ্গা হয়ে থাকতে হবে। রাজাকার হয়ে বাঁচার চেয়ে যুদ্ধ করে শহীদ হব কিন্তু কোন ষড়যন্ত্র বরদাস্ত করব না আমি আর আপনি?

লেখক-গণমাধ্যম কর্মী,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category