• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

সাপাহারে করোনায় ৮ মাসের শিশুর মৃত্যু!

Reporter Name / ৪০৮ Time View
Update : বুধবার, ৯ জুন, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মহামারী করোনা ভাইরাস কেড়ে নিলো ৮ মাসের নিষ্পাপ শিশুর প্রাণ। এনিয়ে উপজেলায় মোট মৃত্যুর সংখ্য দাঁড়ালো ৫জন।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রুহুল আমি জানান, গত ২ জুন বুধবার সকাল ৭টার দিকে থানার এক মহিলা পুলিশ সদস্য তার ৮ মাসের বাচ্চা ছেলেকে ডায়েরিয়ার চিকিৎসা করাতে নিয়ে আসলে বাচ্চাটির মৃত্যু হয়। পরবর্তী সময়ে মৃত্যুর সুনির্দিষ্ট কারন জানার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তার দেহ থেকে নমুনা নিয়ে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠালে ৯ জুন বুধবারে করোনা পজেটিভ রিপোর্ট আসে।
৯ জুন বুধবার সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিজেন টেষ্ট ও পিসিআর ল্যাবের টেষ্টে ১২ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে পিসিআর ল্যাবের রিপোর্ট ৯জন ও এন্টিজেন টেষ্টের রিপোর্ট অনুযায়ী ৩ জন। তার মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন ও প্রাণীসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৬ জন। এই তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রুহুল আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category