• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
খরচের চাপে দিশেহারা কৃষক, তবু সালথার মাঠজুড়ে পাটের সবুজ সমারোহ নাচোলে সরকারীভাবে ধান, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাচোলে সরকারীভাবে ধন, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

লোক নাট্যদল স্বর্ণপদক পাচ্ছেন ছয় গুণী শিল্পী

Reporter Name / ৫৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

বিনোদন প্রতিবেদক

নাটকের সংগঠন লোক নাট্যদল ছয় শিল্পীকে দিচ্ছে ‘লোক নাট্যদল স্বর্ণপদক ২০২১’। গত ৬ জুলাই রাত নয়টায় সংগঠনটির ফেসবুক পেজে চলমান এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। লোক নাট্যদল স্বর্ণপদক ২০২১’ সম্মাননা পাচ্ছেন প্রয়াত এস এম মহসীন, ইনামুল হক, শাহাদাত হোসেন খান, সৈয়দ দুলাল, আরহাম আলো ও কংকন দাস। লোক নাট্যদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হয়েছিল ভার্চ্যুয়ালি। অতিথি হিসেবে সেখানে অংশ নেন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য ও লোক নাট্যদলের উপদেষ্টা নাসরীন আহমাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির অধিকর্তা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

তিনি বলেন, ‘শিল্প ও শিল্পীর প্রতি শ্রদ্ধা রেখে স্বচ্ছ মানুষের সন্ধানে লোক নাট্যদলের পদচারণ। এই ধারাবাহিকতায় এবারও বাংলাদেশের নাট্য আন্দোলনে অনন্য ভূমিকা পালনের জন্য ছয় গুণী ব্যক্তিকে লোক নাট্যদল স্বর্ণপদক ২০২১-এ মনোনীত করা হয়েছে। বিশ্বব্যাপী চলমান অতিমারির কারণে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে পদকপ্রাপ্ত গুণীজনদের নাম ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে স্বর্ণপদক ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।’ সম্মাননা পাওয়া গুণীজনদের মধ্যে ইনামুল হক, শাহাদাত হোসেন খান, সৈয়দ দুলাল ও কংকন দাস ভার্চ্যুয়াল আয়োজনে যোগ দেন।

১৯৯১ সাল থেকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। ১৯৮১ সালের ৬ জুলাই যাত্রা শুরু করে লোক নাট্যদল। দলের উদ্যোগে ১৯৯০ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় শিশু-কিশোর ও যুবকদের জাতীয় নাট্য সংঘ পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন (পিটিএ)। লোক নাট্যদলের সর্বাধিক মঞ্চায়িত ও জনপ্রিয় একটি নাটক ‘কঞ্জুস’।

নাটকের সংগঠন লোক নাট্যদল ছয় শিল্পীকে দিচ্ছে ‘লোক নাট্যদল স্বর্ণপদক ২০২১’। এ সম্মাননা পাচ্ছেন প্রয়াত এস এম মহসীন, ইনামুল হক, শাহাদাত হোসেন খান, সৈয়দ দুলাল, আরহাম আলো ও কংকন দাস। ৬ জুলাই রাত নয়টায় সংগঠনটির ফেসবুক পেজে চলমান এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

সম্মাননা পাচ্ছেন প্রয়াত এস এম মহসীন, ইনামুল হক, শাহাদাত হোসেন খান, সৈয়দ দুলাল, আরহাম আলো ও কংকন দাস সম্মাননা পাচ্ছেন প্রয়াত এস এম মহসীন, ইনামুল হক, শাহাদাত হোসেন খান, সৈয়দ দুলাল, আরহাম আলো ও কংকন দাস

লোক নাট্যদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হয়েছিল ভার্চ্যুয়ালি। অতিথি হিসেবে সেখানে অংশ নেন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য ও লোক নাট্যদলের উপদেষ্টা নাসরীন আহমাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির অধিকর্তা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তিনি বলেন, ‘শিল্প ও শিল্পীর প্রতি শ্রদ্ধা রেখে স্বচ্ছ মানুষের সন্ধানে লোক নাট্যদলের পদচারণ। এই ধারাবাহিকতায় এবারও বাংলাদেশের নাট্য আন্দোলনে অনন্য ভূমিকা পালনের জন্য ছয় গুণী ব্যক্তিকে লোক নাট্যদল স্বর্ণপদক ২০২১-এ মনোনীত করা হয়েছে। বিশ্বব্যাপী চলমান অতিমারির কারণে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে পদকপ্রাপ্ত গুণীজনদের নাম ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে স্বর্ণপদক ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।’ সম্মাননা পাওয়া গুণীজনদের মধ্যে ইনামুল হক, শাহাদাত হোসেন খান, সৈয়দ দুলাল ও কংকন দাস ভার্চ্যুয়াল আয়োজনে যোগ দেন। ১৯৯১ সাল থেকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। ১৯৮১ সালের ৬ জুলাই যাত্রা শুরু করে লোক নাট্যদল। দলের উদ্যোগে ১৯৯০ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় শিশু-কিশোর ও যুবকদের জাতীয় নাট্য সংঘ পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন (পিটিএ)। লোক নাট্যদলের সর্বাধিক মঞ্চায়িত ও জনপ্রিয় একটি নাটক ‘কঞ্জুস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category