• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ নশিপুরের দইয়ের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ২জন নিহত

সিপন / ৪২৮ Time View
Update : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার’ নয়ন ঘোষ :

আজ শুক্রবার ভোর ৫ টার সময় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গোপালপুর এলাকায় মহাসড়কে একটি দই এর মাহিন্দ্র গাড়ি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সেলিম ও মাধব নামে ২ জন ঘটনাস্থলেই নিহত হয়।

নিহত দুজন হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের দই এর জন্য বিখ্যাত গ্রাম নশিপুরেরর মুকুলের ছেলে সেলিম (২৮) ও চাঁপাই- পলশা গ্রামের গুধার ছেলে মাধব (৩২)।

জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জের নশিপুর থেকে প্রতিদিনের ন্যায় দই এর অর্ডার নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে ভোররাতে ছেড়ে যায় সেলিম মাধব। এ সময় চালক ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পাশে গাছে সজোরে আঘাত হানে। এ সময় একটি রড সেলিমের বুকে এপার ওপার হয়ে যায়।

পরে পুলিশ ও ফয়ার সার্ভিস লাশ উদ্ধার করে এবং পরিবারের নিকট হস্তান্তর করে কোন অভিযোগ না থাকায়। গোদাগাড়ী থানা পুলিশ এর কন্ট্রোল রুম নিহতের বিষয় টি নিশ্চিত করেছেন।
শুক্রবার দুপুর বাদ জুমআ নিহতদের দাফন ও সৎকার সম্পন্ন হবে। এ ঘটনায় নশিপুর ঘোষপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca