• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

বদলগাছীতে জমজমাট গরু হাট!স্বাস্থ্যবিধির বালাই নেই

Reporter Name / ৩৮০ Time View
Update : শনিবার, ১০ জুলাই, ২০২১

বদলগাছী ( নওগাঁ ) থেকে হাসানুজ্জামান ঃ নওগাঁর বদলগাছীতে স্বাস্থ্য বিধি না মেনেই জমজমাট গরু হাট লেগেছে। সারা দেশ যখন করোনায় জর্জরিত তখন সরকারি নির্দেশনায় কঠোর লকডাউন চলছে সর্বত্র। নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ এর নির্দেশনায় ৩০ জুন পর্যন্ত জেলার সকল পশুর হাট বন্ধ ছিলো। এক সপ্তাহ লকডাউন যখন দুই সপ্তাহ হলো তখন প্রশাসনের নির্দেশনায় আবার গরু হাট লাগলো। বদলগাছী উপজেলার সবচেয়ে বড় গরুর হাট কোলা হাটে প্রচুর গরু আমদানি হয় এবং ক্রেতা – বিক্রেতাদের উপচে পড়া ভিড়ে হাট এলাকা জনসমুদ্রে পরিনত হয়। কেউ মানছেনা স্বাস্থ্য বিধি। অধিকাংশের মুখে নেই মাস্ক। প্রশাসন যেন দেখেও অদৃশ্য কারনে নিরব। এভাবে চলতে থাকলে এলাকার পরিস্থিতি আরো ঘোলাটে হবে বলে মন্তব্য করেছেন সচেতন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca