• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

উজিরপুর ইউনিয়নের মিয়া মোড়ে ২৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name / ৪৩১ Time View
Update : রবিবার, ১১ জুলাই, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে করোনার দ্বিতীয় ঢেউ এ এখন পর্যন্ত ১২২ জন মারা গেছেন। শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন আবার সুস্থও হচ্ছেন। স্থবির হয়ে পড়েছে মানুষের জীবন। আয় নেই, কর্মনেই, পরিবার চালাতে হিমশিম খাচ্ছে পরিবার প্রধানরা। মানুষের খাদ্য কষ্টটাই এখন প্রকট আকার ধারণ করেছে।

শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বিষয় টি নজরে নিয়ে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ এ এখন পর্যন্ত অসহায় গরীব মানুষদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।

১০ জুলাই রোববার সকালে শিবগঞ্জ উপজেলার ১১নং উজিরপুর ইউনিয়নের মিয়া মোড়ে ২৫০ টি দুঃস্থ পরিবারের মাঝে চাউল ডাউল সহ ১২ ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

এতে উপস্থিত ছিলেন, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দুরুল হোদা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি।

শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাঈফ খান তোতা, উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ হাসিব, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ ছাত্রলীগের কর্মীরা।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সমাজসেবক, তরুণ মানবতার কান্ডারি আবদুল্লাহ আল মামুন ও শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা।

উল্লেখ্য, চাউল ৫ কেজি, ১ কেজি ডাল, আটা ২ কেজি, ১ কেজি লবণ ১ কেজি, ১ কেজি পেঁয়াজ, আলু ১ কেজি, আদা আধা কেজি, লেবু ১০ পিস, রসুন ১ কেজি। এ ছাড়াও মাস্ক ও স্যানিটাইজারও বিতরণ করা হয়। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca