আজ(১৩ জুলাই) মঙ্গলবার বিকাল পাঁচ টায় বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি পরিচালিত চক্ষু হাসপাতালের আয়োজনে সমিতির দাতা সদস্য(১২৩) জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল ও আজীবন সদস্য(৮১৫) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমানের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়।
অন্ধ কল্যান সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের সভাপতিত্বে শোক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি জিয়াউর রহমান, সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেসবাহুল সাকের জ্যোতি,দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন।সমিতির যুগ্ম সম্পাদক শাহানশাহ আকবরের সঞ্চালনায় শোক সভায় আরো উপস্থিত ছিলেন সমিতির সদস্য এম কোরাইশী মিলু, কাওসার আলী,কামাল উদ্দিন সহ চক্ষু হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। উল্লেখ্য যে মরহুম মইনুদ্দীন মন্ডল চাঁপাইনবাবগঞ্জ পৌর চেয়ারম্যান থাকাকালীন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির আবেদনে ও জেলার মানুষের স্বল্প মূল্যে চোখের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে পৌরসভার জমি দান করেন তৎকালীন পৌর চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল।