• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

গলাচিপায় ব্যবসায়ীদের মাঝে ত্রাণ বিতরণ

Reporter Name / ৬৪২ Time View
Update : বুধবার, ১৪ জুলাই, ২০২১

গলাচিপায় ব্যবসায়ীদের মাঝে ত্রাণ বিতরণ

সজ্ঞিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় করোনাকালীন ক্ষতিগ্রস্ত তৃণমূল ব্যবসায়ীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার বেলা ১১টায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত ১০০ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, গলাচিপা বণিক সমিতির সভাপতি হাজী মু. শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক তাপস দত্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মু. নুরুল ইসলাম ধলা, বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো. ফোরকান করিম প্রমুখ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তৈল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, আধা কেজি মুড়ি ও ১টি সাবান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca