• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

শিবগঞ্জে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name / ৬০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

শিবগঞ্জে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সখিনা বেগম (৬২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ জুলাই) ভোরে নিহতের শয়ন ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সখিনা বেগম পাঁকা ইউনিয়নের বাবুপুর গ্রামের হুমায়ন আলীর স্ত্রী।

নিহতের স্বামী হুমায়ন আলী জানান, স্ত্রী সখিনা বেগম বেশ কিছুদিন ধরে চোখসহ নানান রোগে আক্রান্ত ছিলেন। সুস্থ না হওয়ায় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে জানান তার স্বামী।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, ঘরের ভিতর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca