• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

করোনায় অসহায়দের পাশে নাগরপুরের এমপি টিটু

Shadesh Mahato / ৭০৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

 

নাগরপুর(টাংগাইল) প্রতিনিধিঃ
সারাদেশে করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কাজ হারিয়েছেন অনেক দিনমজুর। সারাদেশের মতো টাঙ্গাইলের নাগরপুরেও খাদ্য সঙ্কটে পড়েছে এসব দিনমজুরের পরিবার। নিজস্ব অর্থায়নে এসব পরিবারের পাশে দাঁড়িয়েছেন টাঙ্গাইল -৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ।

বৃহস্পতিবার(১৫ জুলাই),উপজেলার ভাদ্রা ও ধুবড়িয়া ইউনিয়নের ২০০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাংসদ আহসানুল ইসলাম টিটু।

এ সময় এমপি টিটু বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন। দেশের যে কোন দুর্যোগ পরিস্থিতিতে বর্তমান সরকার ও আওয়ামী লীগ সাধারণ মানুষের পাশে আগেও ছিল, এখনও থাকবে। তিনি এ সময় নেতা-কর্মীদের জনগনের পাশে থাকার আহবান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, শেখ শামসুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সম্পাদক সজিব,ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রিপন,সম্পাদক শিহাব সহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category