• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বদলগাছীতে এক গরু ব্যবসায়ী খুন! প্রায় ২ লক্ষ টাকা ছিনতাই

Reporter Name / ৩৯০ Time View
Update : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

নওগাঁর বদলগাছীতে এক গরু ব্যবসায়ীকে খুন করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জানা যায়, উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালশা গ্রামের গরু বয়বসায়ী মজিদুল ইসলাম (৬০) গত ১৩ জুলাই গরু বিক্রির ১ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে কোলা হাট থেকে রাত অনুমান ৮ টার দিকে ভান্ডারপুর আসার পথে মুক্তির মোড়ে পৌঁছলে খামার আক্কেলপুর গ্রামের মোকছেদ আলী সহ আরো ৩ জন ব্যক্তি তার পথ রোধ করে তার চোখ,মুখ,হাত,পা বেঁধে ফেলে ধারালো ছুঁড়ি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশ জখম করে তাকে মৃত ভেবে তার নিকটে থাকা ১ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে চলে যায়। ১৪ জুলাই ভোর অনুমান ৪ টার দিকে মজিদুল ইসলামের জ্ঞান ফিরলে ঐ রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরলে তার স্বজনেরা দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অব্স্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় মজিদুলের ছেলে মিঠুন বাদি হয়ে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করলে রাত ৮ টার দিকে থানা পুলিশ মহাদেবপুর উপজেলার মাতাজিহাট থেকে মোকছেদ আলীকে আটক করে থানায় নিয়ে আসে। ১৫ জুলাই তাকে জেল হাজতে প্রেরণ করেন। এলাকাবাসী জানান, মজিদুল ইসলাম এবং মোকছেদ আলী এক সময় যৌথভাবে গরুর ব্যবসা করত। ব্যবসায়িক লেনদেন বিষয়ে এই হত্যা কান্ডের ঘটনা ঘটতে পারে বলে অনেকে মন্তব্য করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca