• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বদলগাছীতে রাস্তা পেলো গুচ্ছ গ্রামের বাসিন্দারা

Reporter Name / ৫৮৮ Time View
Update : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে প্রশাসনের সহায়তায় রাস্তা পেলো গুচ্ছ গ্রামের বাসিন্দা ৯ টি পরিবার।জানা যায়, যাদের জায়গা, জমি, বসতবাড়ি কিছুই নেই এমন পরিবারের জন্য আশ্রায়ন প্রকল্প -২ এর আওতায় উপজেলার আধাইপুর ইউনিয়নের সত্যপাড়া গ্রামে সরকারি খাস জমিতে ৯ টি পরিবারের জন্য সরকারিভাবে ৯ টি বাড়ি নির্মাণ করে দেন উপজেলা প্রশাসন। বাড়ি পাওয়ার পর তারা খুব খুশি হয়েছিলেন। কিন্তু তাদের বাড়িতে যাওয়ার রাস্তাটি অন্যের মালিকানা জমি হওয়ায় জমির মালিক বাঁশ দিয়ে ঘিরে দেওয়ায় তাদের আনন্দ বিষাদে পরিনত হয়। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নিয়ে উক্ত জমির মালিকের সাথে বসে বিষয়টি সমাধান করেন এবং বরাদ্দ দিয়ে মাটি কেটে রাস্তাটি বেঁধে দেন।এখন পরিবারগুলো মহাখুশি। ১৫ জুলাই বেলা ৩ টায় রাস্তাটি এবং বাসিন্দাদের ঘরগুলো পরিদর্শন করতে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন কুমার রায় এবং উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। তাঁরা বাস্তব অবস্থা দেখে এবং বাসিন্দাদের সাথে কথা বলে সন্তাষ প্রকাশ করেন। বাসিন্দারাও মাননীয় প্রধানমন্ত্রী এবং তাঁদের ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca