• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

ফেসবুকে পোস্ট দেখেই খাদ্য সামগ্রী নিয়ে ছুটে গেলেন মানবতার ফেরিওয়ালা ইউপি চেয়ারম্যান

Reporter Name / ২৬৪ Time View
Update : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মানুষ মানুষের জন্য। একে অন্যের দুঃখ কষ্টে সাহায্য সহযোগিতা নিয়ে পাশে থাকাটাই নিজনিজ স্থান থেকে এক প্রকার কর্তব্য। এই কর্তব্য কেউ পালন করে কেউ করে না। তবে শিবগঞ্জ উপজেলায় এরই মধ্যে মানবতার ফেরিওয়ালা খেতাব পাওয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম নিজ স্থান থেকে কর্তব্য পালনে দৃঢ় প্রতিজ্ঞাবধ্য। খাদ্য সামগ্রী নিয়ে ছুটে চলেছেন অসহায়, করোনায় কর্মহীন হয়ে পড়া পরিবারের নিকট।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রাকিব কয়েকদিন আগে অসহায় এক বৃদ্ধ মহিলার ঘরে কোন খাবার নেই, অনাহারে কাটছে দিন মর্মে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম কে দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা কামনা করেন।

পোস্ট টি ফেসবুকে ভাইরাল হলে সম্প্রতি তা নজরে আসে পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের। তিনি তাৎক্ষণিক নির্দেশ দেন সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এর ব্যক্তিগত সহকারী আল মামুনকে খোঁজখবর নিতে।

এ বিষয়ে আল- আমুন খোঁজ নিয়ে দেখেন, সত্যি করোনাকালে খাদ্য কষ্টে অনাহারে দিন কাটছে পরিবারটির। এ ছাড়াও জানতে পারেন, গত ১ বছর যাবৎ ফিঙ্গারপ্রিন্ট না মেলায় সমস্যা সৃষ্টি হয়েছে। বয়স্ক ভাতার টাকা আটকে ছিল। ফিঙ্গার না মেলায় টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে পারছিলেন না এই বৃদ্ধা মহিলা। হয়রানিও হয়েছেন বহুবার। অবশেষে তার এই সমস্যারও সমাধান হয়েছে।

শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস ও ব্যাংক কর্মকর্তার সাথে যোগাযোগ করে তার ১ বছরের বয়স্ক ভাতার সম্পূর্ণ টাকা উত্তোলনের ব্যবস্থা করে দেয়া হয়। এতে সৈয়দ নজরুল ইসলাম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খাদ্যসামগ্রী পাওয়া বৃদ্ধা মহিলার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca