• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

২ র‍্যাব সদস্য আহত টেকনাফে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ রোহিঙ্গা ডাকাত হাসিমুল্লাহ নিহত; বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার।।

Reporter Name / ২৩৭ Time View
Update : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

আব্দুর রাজ্জাক,বিশেষ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সাথে গুলিবিনিময়কালে শীর্ষ রোহিঙ্গা ডাকাত হাসেম বাহিনীর প্রধান হাসিমুল্লাহ (৩৩) নিহত হয়েছে।
এসময় র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরী লম্বা বন্দুক, ৬ রাউন্ড তাজা কার্তুজ, দুটি বিদেশি পিস্তল গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেন এই ঘটনায় র‌্যাবের ২সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে।
র‌্যাব সূত্রে জানা যায়, ১৬ জুলাই ভোররাতে টেকনাফ উপজেলাস্থ জাদিমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ের পাদদেশে ডাকাত দলের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে এমন খবর পেয়ে র‌্যাব ১৫ এর একটি চৌকস টিম ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদল র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালালে র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। গুলাগুলির এক পর্যায়ে ডাকাতদল পিছু হটতে বাধ্য হন।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে র‌্যাব বিপুল পরিমাণ
বিদেশী পিস্তল, দেশীয় অস্ত্র ও ম্যাগাজিনসহ
গুলিবিদ্ধ গুরুতর আহত রোহিঙ্গা ডাকাত হাসিমুল্লাহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। নিহত রোহিঙ্গা হলেন জাদিমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বশির আহমদের পুত্র শীর্ষ ডাকাত হাশেম উল্লাহ(৩৩)।
র‌্যাব -১৫ টেকনাফ ক্যাম্পে দায়িত্বরত এএসপি বিমান কুমার কর্মকার সংবাদের সত্যতা নিশ্চিত করেন।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, নিহত এই রোহিঙ্গা ডাকাতে বিরুদ্ধে থানার মাদক, অপহরণ, মুক্তিপণ, ডাকাতিসহ ৫ টি মামলা রয়েছে। লাশ কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca