• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

কৃষ্ণগোবিন্দপুর কামারদোহায় ভ্যান চালকের স্ত্রী তুলসী রাণীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name / ২৭৮ Time View
Update : শনিবার, ১৭ জুলাই, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬ নং রাণীহাটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কামার পাড়ার একটি বাড়ি থেকে তুলসী রাণী সাহা নামে ১৮ বছরের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত গৃহবধূ কৃষ্ণগোবিন্দপুর কামারদোহা এলাকার রঘুনাথ সাহার সহধর্মিণী ও মেনুকা রাণী কর্মকারের মেয়ে।

ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন। তিনি জানান, ১৬ জুলাই শুক্রবার বিকেল ৪ টার দিকে পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরে টিনের ছড়ে গলায় ওরনা পেঁচিয়ে ফাঁশিতে ঝুলে যায়।

এদিকে ঘটনাস্থল থেকে সদর মডেল থানার দায়িত্বরত পুলিশ অফিসার এসআই আশীষ সরকার এ প্রতিবেদককে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালের মর্গে নিয়ে যাবার প্রস্তুতি চলছে।

স্থানীয় বাসিন্দা রনি, দোকানদার কাশেম, আওয়ালসহ অনেকে জানান, নিহত তুলসীর স্বামি খুব সহজসরল। ভ্যান চালিয়ে জীবীকা নির্বাহ করেন। পরিবারে অভাব অনটনের জন্য প্রায় ঝগড়াঝাটি হত। এসব নিয়েই গলায় ওরনা পেঁচিয়ে ফাঁশিতে ঝুলে মৃত্যু হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca