• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

সাপাহার প্রেস ক্লাবের কমিটি গঠন : সভাপতি সম্রাট, সম্পাদক প্রদীপ সাহা

Reporter Name / ২৯৬ Time View
Update : শনিবার, ১৭ জুলাই, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাপাহার প্রেস ক্লাবের ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দ্বি বার্ষিক মেয়াদী কমিটিতে সভাপতি জুলফিকার আলী সম্রাট ও সাধারণ সম্পাদক প্রদীপ সাহা নির্বাচিত হয়েছেন।

শনিবার বেলা ১১ টায় সাপাহার প্রেস ক্লাবের ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির অন্যান্য পদে দৈনিক নয়াদিগন্তের সাপাহার উপজেলা প্রতিনিধি ছাদেক উদ্দীনকে সহ-সভাপতি, দৈনিক সংবাদ ও ভোরের পাতা পত্রিকার সাপাহার উপজেলা প্রতিনিধি নয়ন বাবুকে সহ সম্পাদক,দৈনিক চাঁদনী বাজার পত্রিকার সাপাহার প্রতিনিধি শরিফ তালুকদারকে সাংগঠনিক সম্পাদক, ইব্রাহিম খলিলকে দপ্তর সম্পাদক, দৈনিক রাজশাহী এর সাপাহার প্রতিনিধি নিলুফা ইয়াসমিন কণাকে অর্থ সম্পাদক, খবর পত্র ও ডেইলি দি নিউ ন্যাশন পত্রিকার সাপাহার উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম ও দৈনিক সোনার দেশ পত্রিকার সাপাহার প্রতিনিধি মফিজ উদ্দীনকে কার্যনির্বাহী সদস্য নিযুক্ত করে ৯ সদস্যর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়াও সাপাহার প্রেস ক্লাবের সাধারণ সদস্যরা হলেন দৈনিক করতোয়া ও কালের কন্ঠ পত্রিকার সাপাহার প্রতিনিধি তছলিম উদ্দীন, দৈনিক আজকালের খবর ও ৭১ টিভি সাপাহার সংবাদদাতা গোলাপ খন্দকার, মনোয়ারুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca