• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

নাগরপুরে শ্রমিক ও চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি টিটু

Reporter Name / ২১৬ Time View
Update : শনিবার, ১৭ জুলাই, ২০২১

নাগরপুর(টাংগাইল) প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুরে করোনায় ক্ষতিগ্রস্থ শ্রমিক, সিএনজি ও অটোরিক্সা চালকদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার(১৭ জুলাই), উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সিএনজি ও অটোরিক্সা কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল -৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এ সময় মোট ৪০০ জন কর্মহীন শ্রমিক ও চালকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা।

সাংসদ টিটু বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন। দেশের যে কোন দুর্যোগ পরিস্থিতিতে বর্তমান সরকার ও আওয়ামী লীগ সাধারণ মানুষের পাশে আগেও ছিল, এখনও থাকবে। তিনি এ সময় নেতা-কর্মীদের জনগনের পাশে থাকার আহবান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন,নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহান, নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু,ত্রাণ বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন মোল্লা,নাগরপুর সদর বাজার কমিটির আহবায়ক হাবিবুর রহমান লিটন,উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সম্পাদক সজিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca