মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
আব্দুল সোবহান মানুষের দ্বারে দ্বারে ঘুরে অবশেষে একজনার দয়া হলো। অস্থায়ী শর্তে একটু জায়গা দিলেন। সেখানেই বাঁধলেন শান্তির নীঁড়।
খাগড়াছড়ি পৌর শহরের ৯নং ওয়ার্ডের রুখই চৌধুরীপাড়া এলাকায় (প্রস্তাবিত পাসপোর্ট অফিস সংলগ্ন) এই ঘরে ১৭ বছর ধরে স্ত্রী আর কন্যা নিয়ে বসবাস করছেন তিনি।
ঘরে বয়োবৃদ্ধা সহধর্মীনি আর বিবাহযোগ্যা কন্যা। অভাবের দরুণ মেয়েটিকেও বিয়ে দিতে পারেননি এখনো। যেখানে তিন পেটের আহার জোটাতেই দ্বারস্থ হতে হয় অন্যের। কেউ অনুগ্রহ করে দু’চার টাকা দিলে তবেই পেটে দানা পড়ে। নয়তো উপবাসের তীব্র উপহাস নিয়েই কাটাতে হয় রাঁত! সরকারি কোনো ভাতাও পান না বলে জানিয়েছেন সোবহান।
তাই অর্ধহারে অনাহারে পরিবার পরিজন নিয়ে বসবাস করা সোবহানের করুন দশা লাগবে একটি ঘর, বয়স্ক ভাতার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছে ভূমিহীন, দরিদ্র, অসহায় সোবহান ও তার পরিবার।