হারুনুর রশীদ বদলগাছী (নওগা): নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দরিদ্র, অসহায় ১৬২৫ জন মানুষের মাঝে ভিজিএফএর চাল বিতরণ করা হয়েছে। ১৮ জুলাই রবিবার সকাল ৯ টায় কোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফএর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কোলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহীনুর ইসলাম স্বপন। ঈদের আগে সরকারি চাল পেয়ে খুশি কোলা ইউনিয়নের সাধারণ মানুষ।
এসময় উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ইউপি সচিব আঞ্জুমান আরা, ইউপি সদস্য হারুন রশিদ হারুন, জাহাঙ্গীর আলম, ওমর ফারুক, রায়হানুল ইসলাম, নাজমুল সিরাজুল, আবু সাইদ আঙ্গুর, নাসিমা বেগম, নাসিমা খাতুন, ফাতেমা প্রমূখ।
কোলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহীনুর ইসলাম স্বপন জানান মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৬২৫ জন প্রত্যেককে ১০ কেজি করে চাল দেয়া হয়।