• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা পঁাচদিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর

Reporter Name / ২০০ Time View
Update : রবিবার, ১৮ জুলাই, ২০২১

আরিফুল ইসলাম জয়
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচ দিন দেশের সোনাহাট স্থলবন্দর আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। রবিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান জানান ‘পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২০ (মঙ্গলবার) থেকে ২৩ জুলাই (শনিবার) পর্যন্ত ভারত থেকে এই বন্দরে আমদানি-রফতানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ২৫ জুলাই ( রবিবার) সকাল থেকে ফের আমদানি-রফতানি ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকবে।’

বন্দর সূত্রে জানা গেছে, ২০ থেকে ২২ জুলাই পর্যন্ত পবিত্র ঈদুল আযহা ও ২৩ ও ২৪ জুলাই সাপ্তাহিক ছুটিতে সোনাহাট স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার ভিত্তিতে। কাস্টমস হাউজ ও বন্দরে পণ্য খালাস কার্যক্রম শুরু হবে ২৫ জুলাই (রোববার) সকাল থেকে পুনরায় আমদানি কার্যক্রম চালু হবে।
ঈদের ছুটির মধ্যে বন্দরে যাতে কোনও ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিনে-রাতে বন্দর এলাকায় টহল দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca