চাঁপাইনবাবগঞ্জে এফডব্লিউভি এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এর দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই রবিবার বিকালে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফডব্লিউভি আসিয়া বেগম ডেলিভারি রোগীদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে টাকা আদায় করে। অপরদিকে বাগবাড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা ঠিকমতো ওষুধ পত্র না দিয়ে রোগীদের সাথে আপত্তিকর আচরণ করে। এরই প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করে এবং তদন্ত সাপেক্ষে তাদের অনিয়ম দুর্নীতির বিচার দাবি করে।