মুহাম্মদ মনজুর হোসাইন,
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।
লক্ষ্মীপুর জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ নিজের ব্যাক্তিগত তহবিল থেকে টাকা দিয়ে লক্ষ্মীপুর শিশু পরিবারের এতিম শিশুদের জন্য কোরবানির গরু কিনে দিলেন।
লক্ষ্মীপুর জেলার এতিম শিশুদের পুনর্বাসন কেন্দ্র শিশু পরিবার সরকারি অর্থায়নে পরিচালিত হয়। উক্ত কেন্দ্রের এতিম শিশুদের জন্য এই কুরবানীর ঈদে একটি গরু নিজ অর্থায়নে কিনে তাদেরকে উপহার দিলেন লক্ষ্মীপুর জেলার এই মহতী জেলা প্রশাসক। তিনি অত্যন্ত জনদরদি একজন কোমল মনে দয়াবান মানুষ। তিনি লক্ষ্মীপুর জেলায় জেলা প্রশাসকের দায়িত্বে নিয়োগ পাওয়ার পর কর্মস্থলে যোগদান করার পূর্ব হতেই এ জেলার মানুষের সার্বিক উন্নতি কিভাবে আরো উত্তরোত্তর বৃদ্ধি করা যায় সে ব্যাপারে ব্যাপক মানসিক প্রস্তুতি নিয়েছে এ জেলায় আগমন করেন। জেলা প্রশাসনের সর্বস্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারী ও টেবিল সমূহের মধ্যে যেখানেই শ্লথগতি ও সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে, সেখানেই তিনি অধিক আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সরকারী সেবা ব্যবস্থার উন্নতি সাধনকল্পে জনগণের মাঝে সরকারের সেবাকে অধিকতর সহজ ভাবে পৌঁছে দেওয়ার সাধনা তিনি লিপ্ত রয়েছেন।
জানা যায় তিনার আরেকজন সহোদর ভাই ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরেকটি জেলার জেলা প্রশাসক পদে সুনামের সাথে দায়িত্ব পালনরত রয়েছেন। স্মরণকালে এ ধরনের দূরদৃষ্টিসম্পন্ন এবং মানবিক জেলা প্রশাসক এর লক্ষ্মীপুর জেলায় আর আগমন ঘটেনি বলে অনেকের অভিমত। তিনি এ জেলায় তার কর্মস্থলে যোগদানের পর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বলেছিলেন এই জেলার বয়স অনুযায়ী যথার্থ উন্নয়ন হয়নি বলে দেখা যাচ্ছে। আপনারা আমাকে সহযোগিতা করুন আমি আমার সর্বস্ব শ্রম দিয়ে এ জেলার উন্নয়নকে উত্তরোত্তর গতিশীল করার চেষ্টা করব।