শফিকুল ইসলাম, গোমস্তাপুর : করোনা কালে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের মাঝে জেলা পরিষদ প্রদত্ত খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা পরিষদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন। মঙ্গলবার সকালে রহনপুর স্টেশন পাড়ার নিজ বাসভবনে ১২০জন কর্মহীন মানুষের মাঝে ১০কেজি করে চাউলের প্যাকেট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাওসার আহমেদ সাগর, রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী প্লাবন, মহিলা আওয়ামী লীগের নেত্রী হজিনুর বেগম, মুবিনা বেগম লুসি ও শাহীন আরা রিমা প্রমূখ।