• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিউজের প্রকাশক ও সম্পাদক হাবিবুল্লাহ্ সিপন।

Reporter Name / ৪০২ Time View
Update : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ডেন্টিষ্ট,জনপ্রিয় নিউজ পোর্টাল www.nacholenews.com এর প্রকাশক ও সম্পাদক,ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ চাঁপাই নবাবগঞ্জ সাংগঠনিক সম্পাদক জনাব হাবিবুল্লাহ্ সিপন।

মঙ্গলবার (২১ জুন) এ শুভেচ্ছা জানান তিনি।এ সময় হাবিবুল্লাহ্ সিপন বলেন,পশু জবাহ করার মধ্যে দিয়ে মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল আযহা। ঈদুল আযহার উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদুল আযহা শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। সিপন আরও বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের আঘাতে এবারে হয়তো পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। তবুও আমি দেশবাসী সহ সর্বস্তরের জনগণকে উদ্যেশ করে বলবো, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেবেন। কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।চাঁপাইনবাবগঞ্জ সহ দেশবাসীকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।

ঈদ মোবারক!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca