• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোলা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কাজী দিপু

Reporter Name / ৪৭৫ Time View
Update : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

মোঃ হারুনুর রশীদ (হারুন ) প্রতিনিধি বদলগাছী নওগাঁ:=

নওগাঁ বদলগাছীর কোলা ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ৫ নং কোলা ইউ,পির বিবাহ ও তালাক রেজিষ্টার কাজী মোঃ শফিউল হাসান দিপু। তিনি বলেন,কোরবানির ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আজহা সমাগত। ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য অল্লাহর উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেয়ার চেতনা জাগ্রত করে ঈদুল আজহা। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কোরবানি আমাদেরকে অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সমাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আর এর মাধ্যমেই কেবল মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব।

দেশে বিরাজমান করোনা মহামারির কারণে আয়-উপার্জন বন্ধ হয়ে মানুষ অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছে। দেশের বিদ্যমান এই পরিস্থিতিতে অত্যন্ত ভারাক্রান্ত ও বেদনাহত হৃদয় নিয়ে আমি আমার প্রিয় ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি।

আসুন আমরা সকলেই এবারের ঈদুল আজহায় ত্যাগ স্বীকারের মাধ্যমে অসহায় মানুষদের মুখে হাঁসি ফুটানোর চেষ্টা করি। পারস্পরিক সহযোগিতা নিয়ে তাদের দিকে দরদ মাখা সাহায্যের হাত বাড়িয়ে দেই। তাদের অবুঝ সন্তান এবং পরিবারের সদস্যদের মুখে হাঁসি ফুটলে তা হবে আল্লাহ তায়া’লার জান্নাতের বাহন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশে এবং বিদেশে যারা ইন্তেকাল করেছেন আমরা মহান রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য মাগফিরাত কামনা করছি। করোনা মহামারীর ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করব, তিনি যেন আমাদের সকল প্রকার বিপদ-আপদ দুর করে দেন,এবং করোনা পরিস্থিতির এই বিপর্যকর অবস্থা থেকে মুক্তি দান করেন।

আমি পরিশেষে কোলা ইউনিয়নসহ দেশবাসী সকলের সুখ-সমৃদ্ধি, সার্বিক নিরাপত্তা ও শান্তি কামনা করছি। সেই সাথে আমি আবারো সবাইকে আন্তরিকভাবে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। “ঈদ মোবারক “


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca