আমি মোঃ অলিউল হক ডলার, সভাপতি নাচোল প্রেসক্লাব ও গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমি।
পবিত্র ঈদুল আযহার উপলক্ষে নাচোল উপজেলাবাসী, সকল ফেসবুক বন্ধু ও গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমি সকল সদস্য ও শ্রোতা বন্ধুদের জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।
হযরত ইব্রাহিম (আঃ) তার প্রিয় পুত্র কলিজার টুকরা হযরত ইসমাইল (আঃ) কে কুরবানী করে মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করেছিলেন । আর সেই থেকে সকল মুসলিম উম্মার জন্য সেটি দলিল হিসেবে পরিগণিত হয়েছে এরই ধারাবাহিকতায় পৃথিবীর সকল সামর্থ্যবান মুসলিম উম্মাহ পবিত্র হজব্রত পালন করেন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানী করেন। ধনী,গরিব, রাজা-বাদশা সকলে ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে আবদ্ধ হয়ে ঈদের নামাজ আদায় করেন। সেই সাথে প্রিয় পশুকে কোরবানি করেন ।
আসুন, আমরা এই করেনা কালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করি ।কুরবানীর পশু জবাই করে বর্জ্যপদার্থ নির্দিষ্ট স্থানে ফেলি। আর একটি কথা আত্বীয়-স্বজন, প্রতিবেশী ,ফকির -মিসকিনকে কুরবানির মাংস প্রদান করি এবং এর পাশাপাশি ঈদের খুশিকে রাঙ্গাতে যতটুকু সম্ভব আর্থিক সহায়তা করি ।
আসুন, আমরা মনের পশুকে কোরবানি করে সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে একে অপরের সাথে সম্প্রীতির বন্ধন অটুট রাখি।
ধন্যবাদ সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।