• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

গলাচিপায় নব নির্বাচিত উপজেলা আওয়ামী লীগ নেতার ঈদুল আযহার শুভেচ্ছা

Reporter Name / ২৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার সর্বস্তরের জনগণ ও দলীয় নেতা-কর্মীসহ সবাইকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাউফল ডিগ্রি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা, পটুয়াখালী সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা, বকুলবাড়িয়া ইউনিয়ন কৃষক লীগ নেতা ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সদস্য মো. বাবুল হোসেন সরদার। বাবুল হোসেন সরদার এক শুভেচ্ছা বার্তায় বলেন, মহান সৃষ্টিকর্তা হযরত ইব্রাহিম (আ:)কে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। তিনি ত্যাগের মহিমায় সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা সবার জীবনে নিয়ে আসুক আনন্দের বার্তা। ঈদ-উল-আযহার এই দিনে প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে। শুধু পশু কোরবানী নয়, কোরবানী হোক সকল অসমতা, হিংসা-বিদ্ধেষের বিরুদ্ধে। জেগে উঠুক মানবতা, পারস্পরিক সম্প্রীতি। ধনী, গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করে শান্তি ও সম্প্রীতির বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে পারি, এ প্রত্যাশা করি। তিনি আরও বলেন, প্রাণঘাতী করোনা মহামারিতে দেশ ও জাতির স্বার্থে এবং নিজের ও আপনজনের সুরক্ষায় করোনা বিষয়ক স্বাস্থ্যবিধি মেনে চলি। পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধি। গলাচিপা উপজেলা সহ সমগ্র দেশের মানুষের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ঈদ মোবারক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca