• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বদলগাছীতে ১৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ

Reporter Name / ২৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

বদলগাছীতে ১৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ

হারুনুর রশিদ হারুন বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ১৩ জন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। জানা যায় গত ২১জুলাই রাতে উপজেলার আধাইপুর ইউপির আধাইপুর গ্যাল্লাপাড়া গ্রামের কালু মন্ডলের ছেলে বিপুল হোসেন এর বাড়ীতে প্রতিনিয়ত জুয়াখেলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম এস আই আবু সামা রাত ১টায় ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে।

বদলগাছী থানার এস আই আবু সামা বলেন এবিষয়ে ১৪জনের নামে থানায় মামলা দায়ের হয়েছে একজন পলাতক রয়েছে।

অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের কাছে থাকা কয়েক সেট জুয়া খেলার তাস ও নগদ ১৯হাজার ৭শত টাকা পাওয়া গেছে। আটককৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca