• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

মান্দায় শাপলা সুলতানার নিজ উদ্দ্যোগে মাস্ক বিতরণ

Reporter Name / ৫৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত মঙ্গলবার (২০জুলাই) বিকাল ৩ টায় নওগাঁ জেলা ছাত্রলীগের সুযোগ্য সাংগঠনিক সম্পাদক, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর সহ-সভাপতি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেত্রী শাপলা সুলতানার ব্যক্তিগত উদ্যেগে তার নিজ এলাকা মান্দা ফেরীঘাট মোড়ে সাধারন জনগণ এবং অটো, ভ্যান, রিক্সা, ভুটভুটি চালকদের মাঝে ১০০০টি মাস্ক এবং ১০০ টি হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মান্দা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান। আরো উপস্থিত ছিলেন তরুন নেতৃত্ব মোস্তাফিজুর রহমান রিপন, তৌহিদুল ইসলাম, তুষার রানা, মোঃ মিঠু, শান্ত মোল্লা,দীপক, সুমন সহ অনেকে।

উল্লেখ্য, করোনার শুরু থেকেই শাপলা সুলতানা করোনাকালীন সচেতনার লক্ষ্যে বিভিন্ন সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন। বর্তমান তরুন প্রজন্মের কাছে এরকম দক্ষ নেতৃত্ব আমাদের সমাজের নারী অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca