• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

গোমস্তাপুরে যুবলীগের উদ্যোগে মাস্ক বিতরণ

Reporter Name / ৩৩০ Time View
Update : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:করোনা কালীন সময়ে যুবলীগের উদ্যোগে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার কলেজ মোড়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে এসব মাস্ক বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউসার আহমেদ সাগর,পৌর ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী প্লাবন সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার বলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ফজলে শামশ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশে করোনা মহামারীতে সচেতনতা বৃদ্ধির জন্য জনসাধারণ মাঝে এসব ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca